বিয়ের আগে কথা - স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর অভ্যাস

বিয়ের আগে কথা - স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর অভ্যাস

PsychoMusings

বিয়ের আগে স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কে কথা বলা অত্যন্ত জরুরি। কারণ স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন সঙ্গীকে সারা জীবনের জন্য প্রভাবিত করবে, তদারবসন্তান সমূহকেও প্রভাবিত করতে পারে সারা জীবনের জন্য


যেই ধরণের প্রশ্ন করা যেতে পারে : (প্রশ্ন অবশ্যই আপনার ব্যক্তিত্ব অনুযায়ী পরিবর্তন করতেই পারেন ) 


১. বর্তমান স্বাস্থ্যের অবস্থা কেমন ? 


- সেরকম কোনো উল্লেখযোগ্য অসুখ কখনও হয়েছে কিনা 

- কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা আছে কিনা 

- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয় কি

- কখনও কোনও হরমোনাল ইমব্যালেন্স ধরা পড়েছে কিনা

- পাত্র/পাত্রী যথেষ্ট energetic থাকেন নাকি শুয়ে বসে থাকতে ভালোবাসেন?


২. পারিবারিক জেনেটিক রোগের ইতিহাস


- পরিবারের সদস্যদের স্বাস্থ্য কেমন , বাবা মায়ের কোনো দীর্ঘকালীন অসুস্থ্যতা আছে কি ?

- জেনেটিক অসুখ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা পরিবারে আছে কিনা। 

- বাচ্চা হতে সমস্যা বা বারবার মিস্কারেজ হওয়ার ইতিহাস আছে কিনা 

- পরিবারে থ্যালাসেমিয়া (Thalassemia)

আছে কিনা, শুধুমাত্র আলোচনা না , এই বিষয়ে নিশ্চিত হতে দুজনকেই রক্ত পরীক্ষা করতে হবে। কারণ হতে পারে কারোর নেই, কিন্তু দুজনই carrier হলে সন্তানের severe thalassemia হওয়ার ঝুঁকি থাকে।

- সিকল সেল অ্যানিমিয়া (Sickle Cell Anemia) হলো রক্তের জিনগত সমস্যা, যা lifelong pain, anemia ও organ damage করতে পারে।

- হিমোফিলিয়া (Hemophilia) , অর্থাৎ রক্ত সহজে clot না হওয়া। Family history আছে কিনা জিজ্ঞেস করা জরুরি।

- মাসকুলার ডিস্ট্রফি (Muscular Dystrophy) ধীরে ধীরে muscle weakness ও disability তৈরি করে। বিয়ের আগে এই বিষয়ে স্বচ্ছ ধারণা খুবই জরুরি ।


৩. মানসিক বা নিউরোডেভেলপমেন্টাল সমস্যা কিছু 

 কখনও পরিবারের কারোর সিজোফ্রেনিয়া বা কোনরকম সাইকোটিক ডিসঅর্ডার হয়েছে কিনা, মানসিক স্বাস্থ্য নিয়ে পরিবারে সচেতনতা আছে কিনা , এছাড়াও পরিবারে Autism spectrum conditions, intellectual disability ইত্যাদি আছে কিনা। 



 ৪. স্বাস্থ্য সম্পর্কিত দৈনন্দিন অভ্যাস

স্বাস্থ্য সচেতন কতটা , খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুমের সময়সূচি কেমন নাকি এই সকল বিষয়ে উদাসীন ? পরিবারে ডাক্তার দেখানোর রেওয়াজ কেমন ? 


৫. আসক্তি 


কোনো বিষয়ে পাত্র বা পাত্রীর আসক্তি আছে কিনা , ধূমপান , মদ্যপানের থেকে শুরু করে ঘুমের ওষুধ এবং অন্যান্য ড্রাগস - বিষয়টি সম্পর্কে স্পষ্ট কথা বলা জরুরি। 


 ৬. ব্যক্তিগত পরিচ্ছন্নতা

বিয়ের পরে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় , নিয়মিত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হাইজিন মেনটেন করা সম্পর্কে দুজনের অবস্থান কি । অনেকে হয় এই বিষয়ে উদাসীন, হয়তো দু দিনে একদিন ব্রাশ করছে, স্নান করছে , একই জমা তিনদিন পড়ছে আবার অন্যজনের হয়তো পরিচ্ছন্নতার বাতিক আছে, দিনে ২০ বার হাত ধোয়া, ৪-৫ বার স্নান করা ছাড়া সে থাকতে পারে না , এরকম বিস্তর ফারাক থাকলে টা বিয়ের আগে জানা জরুরি।